ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোয়াইট হাউসের আরেক কর্মীকে কামড়াল বাইডেনের কুকুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

হোয়াইট হাউসে ফের আরেক ব্যক্তিকে কামড় দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের পোষা কুকুর মেজর।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের খেলার সঙ্গী ‘মেজর’ নামের কুকুরটি। নভেম্বরে নির্বাচনে জয়ের পর এই কুকুরকে পায়চারি করতে বেরিয়ে পড়ে আহতও হয়েছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে এক নিরাপত্তা কর্মীকে কামড়ানোর পর মেজরকে প্রশিক্ষণের জন্য ডেলাওয়্যারে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফেরার দুই দিনের মধ্যে কুকুরটি ফের একই কাণ্ড ঘটিয়েছে।

ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মাইকেল লা রোসা সোমবারে ঘটনাটির বিষয়ে বলেন, মেজর নতুন পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে। সে হাঁটতে গিয়ে একজনকে কামড়ে দিয়েছে।

সতর্ক থাকার পরও যে ব্যক্তিকে কুকুরটি কামড় দিয়েছে তাকে হোয়াইট হাউসের চিকিৎসা ইউনিট শুশ্রূষা করার পর তিনি কাজে ফিরে গেছেন বলে জানান তিনি।

বাইডেনের দুটি জার্মান শেফার্ডের মধ্যে ছোটটির নাম ‘মেজর’। মেজর ও চ্যাম্প হোয়াইট হাউসে অবস্থানকারী প্রথম উদ্ধারকারী কুকুর।

৮ মার্চ মেজর হোয়াইট হাউসের একজন নিরাপত্তা কর্মীকে কামড়ানোর পর প্রেসিডেন্টের দুটি কুকুরকেই ডেলাওয়্যারের উয়িলমিংটনে বাইডেনের পারিবারিক বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ প্রেসিডেন্ট সঙ্গে কুকুর রাখেন। এই প্রথা দেশটিতে বেশ পুরোনো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে কোনো কুকুর রাখতেন না।

ওবামা আমলে তার মেয়ে মালিয়া ও সাসার সঙ্গি ছিলো পর্তুগিজ কুকুর বো এবং সানি। দুই মেয়ের সঙ্গে হোয়াইট হাউসের লনে বরফ নিয়ে খেলতে দেখা যেত এদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102