ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হ্যাটট্রিক করে পেলের রেকর্ড ভাঙলেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

৭৭ গোল নিয়ে এতকাল লাতিন আমেরিকান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন জীবন্ত কিংবদন্তি পেলে। সে রেকর্ড আজ লিওনেল মেসির হাতে। ৭৬ গোল নিয়ে খেলতে নেমেছিলেন। হ্যাটট্রিক করে ম্যাচ শেষ করেছেন ইতিহাস গড়ে। মেসির এই হ্যাটট্রিকের রাতে বলিভিয়াকে হেসেখেলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩-০ গোলে জিতেছে আলবিসেলেস্তিরা।

১৫৩ ম্যাচ খেলে আলবিসেলেস্তে জার্সিতে ৭৯ গোল ক্ষুদে জাদুকরের। ১৯৫৭-৭১ সালের ক্যারিয়ারে ৯২ ম্যাচ খেলে দীর্ঘ সময়ে রেকর্ডটি দখলে ছিলো পেলের। এদিন ম্যাচের শুরু থেকেই উড়ন্ত এলএমটেন। রেকর্ড ভাঙতে প্রয়োজন ছিল দুই গোল।

এম মনুমেন্তালে ১৪ মিনিটে শুরু। লেয়ান্দ্রো পারেদেসের পাস ধরে ডিফেন্ডার লুইস হাকিনের বাধা এড়িয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের উঁচু শটে ঠিকানা খুঁজে নেন অধিনায়ক। একটু এগিয়ে থাকা গোলরক্ষক কোনো সুযোগই পাননি।

৬৪ মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। মার্তিনেসের সঙ্গে বল দেওয়া নেওয়া করার ফাঁকে দ্রুত ডি-বক্সে ঢুকে নিচু শটে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। তার প্রথম শটটি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে ফেরার পর দ্বিতীয় প্রচেষ্টায় গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এই গোলেই মেসি ছাড়িয়ে যান লাতিন আমেরিকার আগের রেকর্ড গোলদাতা পেলেকে।

রেকর্ড গড়েই থেমে থাকেননি। ম্যাচ শেষে দুই মিনিট আগে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৮৮তম মিনিটে হোয়াকিন কোররেয়ার জোরালো শট ঝাঁপিয়ে ঠেকালেও বল হাতে রাখতে পারেননি গোলরক্ষক। সঠিক সময়ে গোলমুখে ছুটে যাওয়া মেসি ফিরতি বল অনায়াসে লক্ষ্যে পাঠান।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এটি পঞ্চম জয়। সঙ্গে তিন ড্রয়ে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102