ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২২ বার পঠিত

বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।

সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো গ্রেফতার হয়নি ওই আসামি।

বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাপসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102