ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

০২ দিন আগেই সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ভিড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৯ বার পঠিত

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গত দুদিন ধরে চলছে সমাবেশস্থল ও মঞ্চ তৈরির কাজ। এই দুদিন বিএনপির নেতাকর্মীর পাশাপাশি উৎসুক জনতার যাতায়াত ছিল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক)। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ বঙ্গবন্ধু উদ্যানে রীতিমতো ভিড় জমিয়েছেন তারা। সেইসঙ্গে চলছে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ। পাশেই চলছে রান্নাবান্নার আয়োজন। অধিকাংশ নেতাকর্মী মাঠ ও আশপাশের হোটেলে রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির বলেন, ‘গণসমাবেশ সফল করার জন্য ২২ সেপ্টেম্বর থেকে প্রস্তুতিমূলক সভা করে আসছেন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাশাপাশি ছোট ছোট সমাবেশ, লিফলেট বিতরণ থেকে শুরু করে বিভিন্ন স্থানে পথসভা ও কর্মীসভা করা হয়েছে। এসব কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছেন ১৫-২০ জন কেন্দ্রীয় নেতা। আমাদের কর্মসূচি শুধু বরিশালেই সীমাবদ্ধ ছিল না।

একইভাবে ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীতে কর্মসূচি করেছি। মূলত কর্মসূচি ও প্রচার-প্রচারণার কারণেই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। তাদের সঙ্গে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ দেখা দিয়েছে। কিন্তু সমাবেশ ঘিরে অঘোষিত হরতালের কারণে দুশ্চিন্তায় পড়েন নেতাকর্মীরা। এজন্য বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগেভাগেই নেতাকর্মীরা চলে আসেন বরিশালে। ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশের এলাকায় ভিড় করেছেন তারা। আশা করছি, সমাবেশে মানুষের ঢল নামবে।’

বৃহস্পতিবার রাতে মঞ্চ পরিদর্শনে আসা বরিশাল বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হাসান বলেন, ‘আমাদের প্রচার-প্রচারণা শহর থেকে গ্রাম পর্যন্ত হয়েছে। প্রচার-প্রচারণার ফলেই নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন। কিন্তু অঘোষিত ধর্মঘটের কারণে যাতে নেতাকর্মীরা আটকা না পড়েন সেজন্য দুদিন আগেই বরিশাল নগরীতে এসেছেন তারা। সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় দেখছি। রাতে সমাবেশ মঞ্চ ও আশপাশের এলাকায় নেতাকর্মীর স্রোত দেখেছি। পুরো বিভাগকে যোগাযোগ বিচ্ছিন্ন করেও নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি তারা।’

বরিশাল সিটির ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিঠু বলেন, ‘বিভাগের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা সারাদিন প্রচার-প্রচারণা চালানোর পর সন্ধ্যায় আবার কাজে লেগে পড়েছেন। এ কারণে স্থানীয় নেতারা মাঠে খাবারের আয়োজন করেছেন।সেখানে খিচুড়ি থেকে শুরু করে যে যার মতো করে খাবার পাচ্ছেন নেতাকর্মীরা। কেউ বা পানি সরবরাহ করছেন। সবাই নিজ নিজ দায়িত্বে কাজ করছেন।’

এদিকে, রাত সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ মঞ্চের কাছে আসতে দেখা গেছে নেতাকর্মীদের। তবে সেখানে এখন পর্যন্ত কত হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন তা নিশ্চিত করে জানাতে পারেননি দলীয় নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102