ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ই অক্টোবর বাফুফের ক্যাম্পে ফিরছেন নারী ফুটবলাররা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

এ বছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও ১০ই অক্টোবর ক্যাম্পে ফিরতে হচ্ছে নারী ফুটবলারদের। স্থগিত হওয়া ফুটবল লিগ মাঠে গড়াবে নভেম্বরে। বাকী ম্যাচের জন্যই নিজ বাড়িতেই ফিটনেস ধরে রাখার মিশনে রয়েছেন মনিকা-আখিরা।
নির্বাচনী ডামাডোলে ব্যস্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর ফাকে নিয়মতি দেন দরবার চলছে ছেলেদের নতুন মৌসুম শুরুর বিষয়ে।সেখানে আবার পারিশ্রমিক ইস্যুতে ফুটবলারদের মিশ্র প্রতিক্রিয়া। এসবের আড়ালে যেন ঢাকা পড়তে যাচ্ছে দেশের নারী ফুটবল প্রসঙ্গ।

ফেব্রুয়ারীতে শুরু হয়ে মার্চে বন্ধ হয়ে যায় ৬ বছর পর মাঠে গড়ানো নারী ফুটবল লিগ। করোনায়া ঘরবন্দী খেলোয়াড়দের আবারও মাঠে নামাতে চায় বাফুফে, তবে এবছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই মারিয়া, মৌসুমীদের।

কেউ নিজ বাড়ির আঙ্গিনায় কেউবা গ্রামের মাঠে ফিটনসে ধরে রাখার মিশনে ঘামঝরিয়ে যাচ্ছে। আপাতত লক্ষ্য স্থগিত হওয়া লিগের বাকী ম্যাচ গুলোর জন্য মাঠে নামা। কেননা এবছর আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই নারী ফুটবলারদের।

প্র্যাক্টিসের রুলস অ্যান্ড রেগুলেশন মনিটরিং হচ্ছে ঢাকা থেকেই, সেই রুটিন ওয়ার্কের মধ্যে থাকা মেয়েরা ঢাকায় ফিরলে তাদের স্বাস্থ্য সুরক্ষায় নেয়া হবে বাড়তি সতর্কতা।

সম্ভাবনাময় দেশের নারী ফুটবল থমকে যায় করোনার থাবায়, ঘরে ফিরে যাওয়া মেয়েরা নিজেদেরকে ফিট রেখে আবারও ফিরতে চায় মাঠে, তবে করোনার প্রকোপ সহনীয় পর্যায়ে এলেই মাঠে দেখা যাবে মৌসুমী, নার্গিসদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102