ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০০ আসন ও ১০ মন্ত্রী দিলে নির্বাচনে যাবে জাপা: মোস্তফা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার পঠিত

১০০টি আসন, ১০ জন মন্ত্রী এবং রংপুর বিভাগের ২২টি আসন ক্ষমতাসীন আওয়ামী লীগ ছেড়ে দিলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাবে জাতীয় পার্টিকে (জাপা)।আজ শনিবার দুপুরে জরুরি বর্ধিত সভা শেষে এ ঘোষণা দেন জাপার প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টি আর দালাল হিসেবে আখ্যায়িত হতে চায় না। স্বতন্ত্রভাবে নির্বাচন করতে চায়। তবে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনে না যাওয়ার পক্ষে।’

রসিক মেয়র বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন আর জামায়াতে ইসলামী ছাড়া বাকি দলগুলোর কোনো ভোট নেই। বিএনপিসহ প্রধান দলগুলো নির্বাচন বর্জন করেছে। সেক্ষেত্রে জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে বর্তমান সরকার যেকোনোভাবে নির্বাচন করে নিতে পারবে। সরকারও হয়তো গঠন করতে পারবে। কিন্তু সেই নির্বাচন জনগণ ও বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে জাতীয় পার্টিকে চিন্তাভাবনা করেই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।’

তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে নির্বাচন করতেই হয় তাহলে জাতীয় পার্টিকে ১০০ আসন, ১০ মন্ত্রী এবং রংপুর অঞ্চলের ২২টি আসনে ছেড়ে দেওয়ার ঘোষণা দিতে হবে।’ অন্যথায় আন্দোলন করার জন্য সব ধরনের প্রস্তুতি জাতীয় পার্টির আছে বলেও জানান দলের এ নেতা।

এর আগে, রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান মোস্তফা। সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা সভাপতি যাদু হোসেন, মহানগর সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য লোকমান আহাম্মেদ, আলা উদ্দিন মিয়া, জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সভাপতি শাহিন হোসেন জাকির, জেলা সভাপতি নাজিম আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102