ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০০ টাকার জন্য শ্যালক-দুলাভাইকে বেধড়ক পেটালেন যুবলীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

বাগেরহাট মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামে পাওনা ১০০ টাকার জন্য শ্যালক ও দুলাভাইকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

রোববার (২ মে) সকালে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রাশেদ মল্লিকের ছেলে মনির মল্লিকের কাছে পাওনা ১০০ টাকা না পেয়ে তাকে চাঁদপাই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. শাহালম ও তার ভাই মো. মাহালমসহ স্থানীয় কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন। এ সময় মনির মল্লিকের দুলাভাই স্থানীয় গরু ব্যবসায়ী মো. খোকন এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে এ ঘটনায় খোকন বাদী হয়ে মোংলা থানায় যুবলীগ নেতা শাহালমসহ ৪ জনের নামে অভিযোগ দেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102