ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ এপ্রিল: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৪ বার পঠিত

আজ ১০ এপ্রিল ২০২১, শনিবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৬৩৩ – লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু হয়।

১৭১০ – ইংল্যান্ডে কপিরাইট আইন চালু হয়।

১৮১৬ – আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু হয়।

১৮২৫ – হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।

১৮৩৫ – চার্লস ডারউইন সান্তিয়াগোতে ফিরে আসেন।

১৮৭৫ – কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।

১৯১৯ – মেক্সিকোর খ্যাতনাম বিপ্লবী ইমিলিয়ানো জাপাটা এক ষড়যন্ত্রের মাধ্যমে নিহত হন।

১৯৪৬ – ফরাসি সেনাদের সর্বশেষ দলটি লেবানন ত্যাগ করে।

১৯৭১ – মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয়।

১৯৭২ – ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।

১৯৭২ – জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭২ – নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন টার্নার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান করেন।

১৯৭৩ – লেবাননের রাজধানী বৈরুতে ইহুদীবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে তিনজন সংগ্রামী ফিলিস্তিনি শাহাদতবরণ করেন।

জন্ম:

০৪০১ – দ্বিতীয় থেওডসিউস, তিনি ছিলেন রোমান সম্রাট।

১৫১২ – স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস জন্মগ্রহণ করেন।

১৫৮৩ – হুগো গ্রোশিয়াস, তিনি ছিলেন ডাচ দার্শনিক ও আইনজ্ঞ।

১৭৫৫ – সামুয়েল হানেমান, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৮৪৭ – জোসেফ পুলিৎজার, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান সাংবাদিক, প্রকাশক ও রাজনীতিবিদ।

১৮৬৮ – জর্জ আরলিস, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও নাট্যকার।

১৮৭৩ – কয়স্টি কালিও, তিনি ছিলেন ব্যাংকার, রাজনীতিবিদ ও চতুর্থ প্রেসিডেন্ট।

১৮৮৭ – জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী।

১৮৮৭ – বের্নার্ডো হউসায়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার শারীরবিজ্ঞানী।

১৯০১ – অমিয় চক্রবর্তী, তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৯১৭ – রবার্ট বার্নস উডওয়ার্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ ও শিক্ষাবিদ।

১৯২৭ – মার্শাল ডাব্লিউ নিরেনবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও জেনেটিসিস্ট।

১৯৩২ – ওমর শরীফ, তিনি মিসরীয় অভিনেতা ও চিত্রনাট্যকার।

১৯৫২ – স্টিভেন ফ্রেদেরিক সিগাল, তিনি আমেরিকান অভিনেতা, প্রযোজক ও মার্শাল আর্টিস্ট।

১৯৬৩ – ডরিস লেউটারড, তিনি সুইস আইনজীবী, রাজনীতিবিদ ও ১৬২তম প্রেসিডেন্ট।

১৯৭৩ – রোবের্তো কার্লোস, তিনি ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।

১৯৮৪ – ম্যান্ডি মুর, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

১৯৮৫ – বারখাদ আবদি, তিনি সোমালীও বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও পরিচালক।

১৯৮৬ – ফের্নান্দো রুবেন গাহো, তিনি আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৬ – ভিনসেন্ট কোম্পানি, তিনি বেলজিয়ান ফুটবলার।

১৯৯০ – আ্যলেক্স পেটিফার, তিনি ইংরেজ অভিনেতা।

মৃত্যু:

১৫৩৩ – ডেনমার্কের রাজা প্রথম ফ্রেডরিক মৃত্যুবরণ করেন।

১৮১৩ – জোসেফ লুই লাগরাঙ্গে, তিনি ছিলেন ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ।

১৯৩১ – জিবরান খলিল জিবরান তিনি ছিলেন আমেরিকান কবি, চিত্রশিল্পী ও দার্শনিক।

১৯৫৪ – আগস্ট লুমিয়ের, তিনি ছিলেন ফরাসি পরিচালক ও প্রযোজক।

১৯৫৫ – পিয়ের তাঁয়ার দ্য শারদাঁ, তিনি ছিলেন ফরাসি যাজক, ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক।

১৯৬২ – মাইকেল কার্টিজ, তিনি ছিলেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৪ – শামসুন নাহার মাহমুদ, তিনি ছিলেন বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক।

১৯৭৯ – নিনো রোটা, তিনি ছিলেন ইতালিয়ান পিয়ানোবাদক ও সুরকার।

১৯৯৫ – মোরারজি দেশাই, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ ও চতুর্থ প্রধানমন্ত্রী।

২০১৩ – বিনোদ বিহারী চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশি সমাজ কর্মী।

২০১৩ – রবার্ট জি. এডওয়ার্ডস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী।

২০১৫ – রিচি বেনো, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102