ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোবাহান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রবিবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার চড়িয়া শিকার মাঠপাড়া এলাকায় গাঁজাসহ তাকে আটক করা হয়। গ্রেফতার সোবাহান চাঁদপুরের হাইমচর থানার মোয়াজ্জেমপুর গ্রামের আব্দুল গণির ছেলে।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া শিকার মাঠপাড়া এলাকায় মহাসড়ক সংলগ্ন মামা-ভাগ্নে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
একপর্যায়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ সোবাহান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল জব্দ করা হয়। সলঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102