ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ দিন পর মত পাল্টে যে কারণে শপথ নিলেন অঞ্জনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২ বার পঠিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান জটিলতার মধ্যেই শপথ নিয়েছেন ‘অশিক্ষিত’ সিনেমা খ্যাত অভিনেত্রী অঞ্জনা।

বুধবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ নেন কার্যকরী সদস্য পদে জয়ী এ অভিনেত্রী। এ সময় নিপুণ, ফেরদৌস, কেয়া, জেসমিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ৩ শতাধিক সিনেমার অভিনেত্রী অঞ্জনা। মিশা-জায়েদ প্যানেলের অন্যান্যদের মতো গত ৬ ফেব্রুয়ারির সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অঞ্জনাও। ইলিয়াস কাঞ্চন-নিপুণদের শপথ অনুষ্ঠান বয়কট করেছিলেন।

১০ দিন পর কেন মত পাল্টে একাকী শপথ নিলেন তিনি?

এ প্রশ্নের জবাবে বিষয়টিকে নিজের ব্যক্তিগত ইচ্ছা বলেই জানালেন ‘দস্যু বনহুরের নায়িকা।

বললেন, ‘শিল্পীরা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সেই কারণে শপথ নিয়েছি। এটা একেবারে আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেকেই জিজ্ঞাসা করছিল কেন শপথ নিচ্ছি না। তাই আজ (বুধবার) চিন্তা করলাম শপথ নেবার। আসলে এবার যা হয়েছে সমিতিতে তা তো আগে কখনো হয়নি। তাই একটু অপেক্ষা করছিলাম কি হয় দেখার জন্য। অবশেষে মনে হলো এটা লেংদি প্রসেস। তাই আমাকে যারা নির্বাচিত করেছেন তাদের ভোটের প্রতি সম্মান জানিয়ে শপথ নিলাম।’

তার প্যানেল থেকে জয়ী বাকি সদস্যরাও শিগগিরই শপথ নেবেন বলে আশাবাদী এ নায়িকা।

অঞ্জনা বলেন, ‘আমি আশা করছি মিশা-জায়েদ প্যানেল থেকে একে একে অনেকেই শপথ নেবে। কারণ আমরা শিল্পীরা একটি পরিবার। তাই এক হয়ে কাজ করতে হবে। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102