ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করে দৌড়ে পালিয়ে যান মনতাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

বোনকে স্থানীয় মাদরাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার (২১ মার্চ) বিকেলে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বড় মেয়ে ছোট মেয়েকে পার্শ্ববর্তী বাদামতলা স্থানীয় মাদরাসা পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি আসলে প্রতিবেশী মনতাজ মিয়া (৫২) তাকে ঘরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় মেয়ে চিৎকার ‍শুরু করলে দৌড়ে পালিয়ে যান মনতাজ। এ ঘটনার পর স্থানীয় মাতব্বর পাখি মোল্লাকে জানাই এবং সবার পরামর্শে হাসপাতালে ভর্তি করি।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ রাশেদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে পরীক্ষা করে ধর্ষণ চেষ্টার আলামত পাওয়া যায়নি। তবে এটি নিশ্চিতের জন্য প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এ ঘটনার বিষয়ে সদর থানার এসআই রেজাউল বলেন, বিষয়টি জানার পর হাসপাতাল গিয়ে ভুক্তভোগী ও তার পরিবারের সাথে কথা বলেছি। অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102