ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ বাংলাদেশিকে অপহরণ করে মিয়ানমারে নিয়ে গেছে আরাকান আর্মি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৭৯ বার পঠিত

উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেছে। তারা সীমান্ত সংলগ্ন নাফ নদীতে মাছ ধরছিলেন বলে জানা গেছে।

বুধবার (১ মে) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তের নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

যাদের ধরে নিয়ে গেছে তারা হলেন- পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম (৩৫), মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম (৪০), মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম (৩৭) ও সাইফুল ইসলাম (৩০), মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম (৩০), আবু তাহেরের ছেলে শাহীন (২০), গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম (৫২), পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী (৩০), মৃত আবুল শামার ছেলে ওসমান (৩৫) এবং আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম (৩৫)।

বৃহস্পতিবার (২ মে) উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগীরা খালের মুখে মাছ ধরছিলেন। এ সময় আরকান আর্মির সদস্যরা এসে তাদের ধরে নিয়ে যায়। রহমতের বিল সীমান্তে মিয়ানমার অংশে বর্তমানে সে দেশের কোনো সরকারি বাহিনী নেই। পুরো এলাকাটি আরাকান আর্মির দখলে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, বুধবার রাতেই বিষয়টি বর্ডার গার্ডকে (বিজিবি) জানানো হয়েছে। বিজিবির হস্তক্ষেপে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102