মহামারিতে শিক্ষার্থীদের অনুদান দেয়ার গুজবে গাইবান্ধায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা জানান, গত ১৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অনুদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা অনুদানের আবেদন করতে পারবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে অনুদান দেয়া হবে এ গুজব ছড়িয়ে পড়লে প্রত্যয়নপত্রের জন্য তোলপাড় শুরু হয় গাইবান্ধা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।
৭ই মার্চ অনুদানের আবেদনের শেষ দিন হওয়ায় আজ জেলা শহরে প্রত্যয়নপত্রের জন্য ভিড় করছেন শিক্ষার্থীরা। ফলে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে, এ গুজবে বিব্রত প্রতিষ্ঠান প্রধানরাও।