ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ হাজার মিটার দৌড়ে সিফান হাসানের বিশ্বরেকর্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৩২ বার পঠিত

নারীদের ১০ হাজার মিটারে দৌড়ে নেদাল্যান্ডসের সিফান হাসান সময় নিলেন ২৯ মিনিট ৬.৮২ সেকেন্ড। এর আগে এই রেকর্ড ছিল ইথিয়োপিয়ার আলমাজ আয়ানার।

শনিবারই ১০০ মিটারে সর্বকালের দ্বিতীয় দ্রুততম নারীর তকমা পেয়েছিলেন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। আর রোববার দশ হাজার মিটারে নতুন বিশ্বরেকর্ড করে সবাইকে তাক লাগিয়ে দিলেন নেদাল্যান্ডসের লং ডিসটেন্স রানার সিফান হাসান।খবর রয়টার্সের।

১০ হাজার মিটারে তিনি সময় নিলেন ২৯ মিনিট ৬.৮২ সেকেন্ড। টোকিয়ো অলিম্পিক্সের আগে তার এই রেকর্ড নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা।

এর আগে এই রেকর্ডের দখল ছিল ইথিয়োপিয়ার আলমাজ আয়ানার কাছে। তিনি ২০১৬ রিও অলিম্পিক্সে দশ হাজার মিটারে সময় নিয়েছিলেন ২৯ মিনিট ১৭.৪৫ সেকেন্ড। কিন্তু হাসান প্রায় ১০ সেকেন্ড কম সময় নিয়েছেন।

এর আগে ২০১৯ সালে দোহায় সোনা জিতে তিনি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন হাসান। আর তার পরে এই রেকর্ড গড়ে উচ্ছ্বসিত ডাচ লং ডিসটেন্স রানার। এই রেকর্ড গড়ার পর সিফান হাসান বলেছেন, হেঙ্গলোতে রোববার যে রেকর্ডটি গড়লাম, তার স্বপ্ন দেখতাম আমি। টোকিয়ো অলিম্পিক্সের জন্য যে কঠোর পরিশ্রম করেছি, তারই সুফল এই বিশ্বরেকর্ড। ডাচ ভক্তদের সঙ্গে এই রেকর্ডের কথা ভাগ করে নিতে পেরে খুব খুশি আমি।’

ইনস্টাগ্রামে তিনি নিজের একটি ছবি দিয়ে কোচ, ফিজিও, ম্যানেজারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি ইথিয়োপিয়ার আলমাজকে ট্যাগ করে লিখেছেন, ‘এই বিশ্বরেকর্ড ভাঙা সত্যি খুবই কঠিন ছিল। তবে চেষ্টা করেছি, আলমাজ আয়ানার মতো কিংবদন্তিকে অনুপ্রেরণা করে এগিয়ে যেতে।’

এর আগেও সিফান হাসান মাইল, এক ঘণ্টার ইভেন্ট ও পাঁচ কিলোমিটারের রোড রেসের রেকর্ডও গড়েছেন। তবে ১০ হাজার মিটারে বিশ্বরেকর্ড করা নিঃসন্দেহে বিশাল বড় প্রাপ্তি। এখন দেখার, হাসান টোকিয়ো অলিম্পিক্সে নতুন কোনও রেকর্ড গড়তে পারেন কিনা!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102