ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১৮ কেন্দ্রে আরাফাত ২৭৪৯১, হিরো আলম ৫৩০২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত
Breaking news. World news with map backgorund. Breaking news TV concept. Vector stock.

তুলনামূলক কম ভোটারের উপস্থিতিতে নির্বাচনি কর্মকর্তাদের অলস দায়িত্ব পালনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। এখন চলছে ভোট গণনা।

সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।

নির্বাচনে মোট কেন্দ্র ১২৪টি। এর মধ্যে ১১৮ কেন্দ্রের ফলাফল অসমর্থিত সূত্রে পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৯১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার ৩০২ ভোট।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৭ আসনে ব্যালটের মাধ্যমে ভোট হয়। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে তেমন কোনো উত্তাপ লক্ষ করা যায়নি। ভোটের আমেজও খুব একটা ছিল না।

তবে শেষ দিকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায় নৌকার ব্যাজধারীরা। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপনির্বাচনে অংশ নেওয়া অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন— জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

এই আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। ৪টায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102