ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

ঘন কুয়াশায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। পরে রাত আড়াইটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ৬টি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ফেরি ঘাতে প্রায় ৭ শতাধিক যানবাহন আটকে রয়েছে। প্রচন্ড শীতে ঘাটে এসে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীসহ যানবাহন সংশ্লিষ্টদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102