ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ বছর পর ইতালি সেরা ইন্টার মিলান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

১১ বছর পর ইতালিয়ান লিগের শিরোপা জিতলো ইন্টার মিলান। থামলো য়্যুভেন্তাসের আধিপত্য। সাসুওলো-আতালান্তা ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় চার ম্যাচ হাতে রেখে ইতালি সেরা কন্তে শিষ্যরা।

এদিন অবশ্য রোনালদোর গোলে উদিনেসের বিপক্ষে জয় পেয়েছে য়্যুভেন্তাস। স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়ার সাথে পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলে জয় পেয়েছে বার্সেলোনা। তবু টেবিলের তিনেই রইল কাতালান জায়ান্টরা। ইংলিশ লিগে গ্যারেথ বেলের হ্যাটট্রিকে শেফিল্ডকে বড় ব্যবধানে হারিয়েছে টটেনহ্যাম। নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল।

নিজেদের কাজটা করে রেখেছিল ইন্টার মিলান। সামনে আছে আরও চার ম্যাচ। তবে বেশ আগেই সেরার স্বীকৃতি পেতে কার না ভালো লাগে।

ইতালির জায়ান্টদের তাই পূর্ণ মনোযোগ ছিল সাসুওলো-আতালান্তা ম্যাচে। যেখানে দু দলের ফুটবলার লাল কার্ড দেখেছে। পেনাল্টি মিস হয়েছে। একটি করে গোল করেছে দুদল। আর এই ড্রয়েই ১১ বছর পর সিরি আ শিরোপা নিশ্চিত হয়েছে ইন্টার মিলানের।

আর এতেই করোন আতঙ্ক ভুলে উৎসবের নগরী মিলান। শিরোপা নিশ্চিত হওয়ার পর ক্যাথেড্রাল স্কয়ারে ভিড় বাড়তে থাকে ইন্টার সমর্থকদের। বাধভাঙা উচ্ছ্বাসে উদযাপন করেন প্রিয় ক্লাবের ১৯তম লিগ শিরোপা।

ইন্টারের এই জয়ে য়্যুভেন্তাসের একচেটিয়া আধিপত্যের অবসান হলো। ২০০৯-১০ মৌসুমে যেবার ইন্টার চ্যাম্পিয়ন হলো, এরপর টানা ৯ শিরোপা ঘরে তুলেছে তুরিনের ওল্ড লেডিরা। মোট সংখ্যাটা ৩৬। আবারও শ্রেষ্ঠত্ব ফিরে পেল ইন্টার। একই সাথে এসি মিলানকে পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ লিগ শিরোপা নিশ্চিত করলো অ্যান্তোনিও কন্তে শিষ্যরা।

য়্যুভেন্তাসকে টানা তিন সিরিজ জিতিয়েছেন। চেলসিকে নিয়ে জিতেছেন ইংলিশ লিগ শিরোপা। আবারও কন্তেকে ইতালি সেরা হবার স্বাদ দিলেন লুকাকু-মার্তিনেজরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102