ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ২ বছরের শিশুকে জীবিত উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৫ বার পঠিত

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৬ষ্ঠ দিনেও প্রাণের অস্তিত্ব মিলছে ধ্বংসস্তূপের নিচে। অনেক অলৌকিক ঘটনা সামনে আসছে।

তুরস্কের হাতায় প্রদেশে শনিবার ধ্বংসস্তূপ থেকে ১২২ ঘণ্টা পর দুই বছর বয়সি একটি মেয়েশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

এ পর্যন্ত দুই দেশে মৃত্যু বেড়ে ৩০ হাজার ছাড়িয়েছে। প্রায় ১০ হাজার ভবনধসে পড়েছে। শত শত আফটারশক হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ভোরে ও দুপুরে ৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কের হাতায় প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে দুই বছর বয়সি শিশুকে উদ্ধারের সময় জনতা হাততালি দেয় ও উল্লাস করে। ভূমিকম্পের প্রায় ১২২ ঘণ্টা পর শিশুটিকে জীবিত পাওয়া যায়।

হিমশীতল আবহাওয়া সত্ত্বেও হাজার হাজার উদ্ধারকর্মী এখনো সমতল এলাকাগুলোর মধ্য দিয়ে ছুটছেন। এখনো হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং বাঁচার আশা করছেন বলে মনে করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102