ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৩ বার পঠিত

ডেস্ক রিপোর্ট; আগামী সোমবার (১২ এপ্রিল) অমর একুশে গ্রন্থমেলা শেষ হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শনিবার (১০ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয় থেকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউন দিলেও কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চালানোর নির্দেশ দেওয়া হয়।

সচিবালয়ের সিনিয়ির সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞিপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি এবং সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২১-এর কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিধানবলি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ এবং জনসমাবেশের ঝুঁকিপূর্ণ যে কোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেয়া হয়।

এবারের বইমেলার থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’। প্রতি বছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এবার তা শুরু হয় ১৮ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় বসেছে এবারের বইমেলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102