ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা নেবে কুবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

মহামারি করোনাভাইরাসের কারণে আটকে থাকা বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো আগামী ১৩ জুন থেকে সশরীরে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, একাডেমিক কাউন্সিলে আগামী ১৩ জুন থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার শিডিউল ঠিক করবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, ‘১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা হবে। এক্ষেত্রে আগের রুটিনের পরীক্ষাগুলো অগ্রাধিকার পাবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়া হবে। মিডটার্ম, ফাইনাল পরীক্ষাগুলো সশরীরে নেওয়া হবে। শিক্ষকরা চাইলে আর ক্লাসটেস্ট, অ্যাসাইনমেন্ট, ভাইবা এসব অনলাইনে নিতে পারবে।’

প্রসঙ্গত, দেশে করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও ২৩ ফেব্রুয়ারি সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সর্বশেষ মঙ্গলবার (০১ জুন) শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে সশরীরে এবং অনলাইনে ক্লাস-পরীক্ষা নিতে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102