ads
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৩ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক ও ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (০১ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ও শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ডেমরার হাজীনগর এলাকায় পৃথক অভিযানে আটক ও জব্দের ঘটনা ঘটে।

আটক মাদক কারবারিরা হলেন- মো. সোহেল (৩৬), মো. লিয়াকত আলী (৩০), মো. শহিদুল ইসলাম জয় ওরফে মনির (২২), মো. তানভীর আহম্মেদ (২১), মো. জাহাঙ্গীর আলম (২২) ও সোহেল রানা (২৮)।

উদ্ধার ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা৷

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মাহ্ফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ সোহেল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ফেনসিডিলসহ ২টি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।

এছাড়া শুক্রবার রাজধানীর ডেমরা থানাধীন হাজীনগর এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ৩টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102