ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪০ কোটি টাকায় যৌন হয়রানি মামলার নিষ্পত্তি, ব্রিটেনে ক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রু। যৌন হয়রানির দায়ে রাজ পরিবারের পদ-পদবি আগেই হারিয়েছেন। এতদিন যুক্তরাষ্ট্রে যৌন হয়রানির মামলায় লড়ছিলেন তিনি। এবার সেই অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন এই রাজপুত্র। মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

২০০১ সালে ভার্জিনিয়া জিউফ্রে নামের এক নারীকে যৌন হয়রানি করেন অ্যান্ড্রু বলে অভিযোগ করা হয়। সে সময় ওই নারীর বয়স ছিলো ১৭ বছর। যদিও এই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রিন্স অ্যান্ড্রু।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জেলা আদালতে দাখিল করা একটি নথির তথ্য বলছে, প্রিন্স অ্যান্ড্রু ও জিওফ্রে আদালতের বাইরে ১ কোটি ১২ লাখ ব্রিটিশ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ১৪০ কোটি ১৮ লাখ টাকার বেশি) মামলাটি নিষ্পত্তি করেছেন।

বিচারক লুইস এ কাপলানের কাছে এ সংক্রান্ত একটি চিঠিও পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীদের অধিকার রক্ষায় কাজ করা জিওফ্রের দাতব্য প্রতিষ্ঠানে ‘যথেষ্ট পরিমাণ অর্থ’ দেবেন প্রিন্স অ্যান্ড্রু। ব্রিটিশ প্রিন্স কখনো জিওফ্রের চরিত্রে দাগ লাগাতে চাননি। তবে তিনি স্বীকার করেন, জিওফ্রে নির্যাতনের পাশাপাশি মানুষের অন্যায় আক্রমণের শিকার হয়েছেন।

ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, যৌন হয়রানি মামলার নিষ্পত্তিতে দেওয়া অর্থ প্রদান করেছেন ব্রিটিশ রানী। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্রিটেনে।

প্রিন্স অ্যান্ড্রুর প্রতিনিধিরা বলেছেন, আদালতের বিবৃতির বাইরে তাদের এ ব্যাপারে কোনো মন্তব্য নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102