ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন বিয়ে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোনো যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে এ বিয়ে সম্পন্ন হয়।

আয়োজকরা জানিয়েছেন, যৌতুকের কুপ্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান।

এলাকাবাসী জানান, সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ১৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এ সময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এসব নবদম্পতির বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায়।

রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কন্যা পাত্রস্থ করতে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না।

তিনি আরও বলেন, প্রতি বছর বড়দিনের ছুটিকে ঘিরে এ ধরনের বিয়ে অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102