ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ দিন আগে হাসপাতাল ছাড়েন, কী হয়েছিল ম্যারাডোনার?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

মারা যাওয়ার ঠিক ১৪ দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন ম্যারাডোনার। সেই সময় তার এজেন্ট জানিয়েছিলেন, নিজের রোগের বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছুক তিনি। কিন্তু হঠাৎ বুধবার রাতে বিশ্বের কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল মহানায়ক।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ফুটবলের এই জাদুঘর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করা হয় সফল অস্ত্রোপচারও। এরপর সুস্থ হয়ে সম্প্রতি হাসপাতাল থেকে বাসায়ও ফিরেছিলেন। সম্প্রতি ৬০ বছর পূর্তির জন্মদিনও উদযাপন করেন এই বিশ্ব তারকা।

এক প্রতিবেদনে বলা হয়, প্রথম দিকে দ্রুত হাসপাতাল ছেড়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু অ্যালকোহল আসক্তির কারণে নানা জটিলতা দেখা দেয়। অনেক বেশি সময় সেখানে থাকতে হয়।

যদিও তার চিকিৎসকদের অভিযোগ ছিল, জীবনের প্রতিটি সময় নিয়মকে ‘বুড়ো আঙুল’ দেখিয়েছেন ম্যারাডোনা। নিজের স্বভাবসূলভ আচরণে মগ্ন থাকা ম্যারাডোনা হাসপাতালে থাকতে চাননি। চিকিৎসকের নিষেধের পরও হাসপাতাল ছাড়তে উঠে পড়ে লেগেছিলেন। এরমধ্যেই শেষপর্যন্ত গত ১২ নভেম্বর অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছাড়েন ম্যারাডোনা। কিন্তু বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থেমে যায় তার জীবনযাত্রা।

খবরে বলা হয়েছে, মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। তাকে পুনর্বাসনের জন্য নেয়া হয়েছিল তিগ্রে-র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক টুইট বার্তার খবরটি নিশ্চিত করেছে। বলেছে, আমরা ভীষণ শোকার্ত আমাদের কিংবদন্তির মৃত্যুতে। আপনি সবসময় থাকবেন আমাদের হৃদয়ে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকেলে হৃদরোগে আক্রান্ত হন এ ফুটবল কিংবদন্তি। এ থেকে আর ফিরতে পারেননি।

১৯৮৬ বিশ্বকাপে ফুটবলের জাদু দেখিয়েছিলেন এ কিংবদন্তি। সে বছর আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জিতিয়েছিলেন তিনি। এছাড়া ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন এ তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102