ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ৯৯৯-এ ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওই নারীর মা বাদী হয়ে তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

আসামিরা হচ্ছে- জহুর আলীর ছেলে সাহেদ আলী (৪৫), মিস্টার মিয়ার ছেলে (১৪) এবং আকতার হোসেনের কিশোর ছেলে (১৪)।

জানা যায়, বাবার মৃত্যুর পর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাস করেন মা। প্রতিবেশী সাহেদ আলী ও মিস্টার মিয়ার ছেলের সহযোগিতায় গ্রেপ্তার কিশোর ওই নারীকে ধর্ষণ করে। ওই কিশোর গত ১০ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় রাতেই ওই নারীকে ধর্ষণ করে। গত ২২ ফেব্রুয়ারি রাতে তাকে ধর্ষণ করার সময় তার চিৎকার শোনে প্রতিবেশিরা এগিয়ে আসে। এ সময় ধর্ষণকারী এবং সহযোগিরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ৯৯৯-এ ফোন করলে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই শফিকুর রহমান জানান, মেয়েটি প্রতিবন্ধী। এ সুযোগে বখাটেরা তাকে ধর্ষণ করে। ঘটনাটি নিয়ে প্রতিবন্ধী মেয়েটির মা লাল মনি বাদী হয়ে ওই তিনজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102