ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ বছরের সাজা এড়াতে দেশ ছাড়া দুই যুগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

২৪ বছর আগে এক কলেজ শিক্ষিকাকে অপহরণ শেষে জোরপূর্বক বিয়ে করেন সোহেল মিয়া। সেই অপরাধে তার শাস্তি হয় ১৪ বছরের কারাদণ্ড। এ দণ্ড এড়াতে জীবনের ২৪ বছর দেশ ছাড়া ছিলেন সোহেল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাতে গোকর্ণঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহারপাড় গ্রামে। তার বাবার নুরুল হক।

পুলিশ সূত্র জানায়, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের এক শিক্ষিকাকে ১৯৯৭ সালে এলাকার বখাটে সোহেল তার বাহিনী নিয়ে অপহরণ করেন। পরে তাকে জোরপূর্বক বিয়েও করেন। এ ঘটনার পর অপহৃত নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সোহেলকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী।

শিবপুর পুলিশ ফাঁড়ির এএসআই মসিউর রহমান সাংবাদিকদের বলেন, ২৪ বছর আগের চাঞ্চল্যকর এ অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত প্রধান আসামি সোহেল দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। দেশে আসার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন বলেন, ১৯৯৮ সালে আদালতের রায়ে দণ্ডিত আসামি সোহেলকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102