ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৪ হাজারি ক্লাবে মুশফিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৫০ বার পঠিত

মুশফিকুর রহিমের দুরন্ত ফর্ম ছুটছেই। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল।

প্রথম ইনিংসে খেলেন ১২৬ রানের চোখ ধাঁধানো ইনিংস, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে রান তাড়ায় ৫১ রানে অপরাজিত থাকেন। ফলে ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে মুশফিকের হাতে।

মুশফিক আবার এই পথে বড় এক মাইলফলকও ছুঁয়েছেন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

এখন পর্যন্ত ৪৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ১৪ হাজার ৪৩ রান। তিন ফরম্যাট মিলিয়ে সেঞ্চুরি ১৯টি, ফিফটি ৭৫টি।

সাম্প্রতিক সময়ে মুশফিকের মধ্যে কোনো পরিবর্তন দেখেন কি না? আজ আইরিশদের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসানের কাছে ছুটে গিয়েছিল এমন প্রশ্ন।

জবাবে সাকিব বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে আমি ২০০৩-এ প্রথম অনূর্ধ্ব-১৫ খেলেছি, এরপর থেকে একসঙ্গে খেলছি। তখনও যেমন দেখেছি, এখনও তেমনই।’

পারফরম্যান্সের উঠা-নামা খুব স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে সাকিব বলেন, ‘এটা তো হয়ই। আমি নিশ্চিত পরিবারের সঙ্গে সবার সবসময় সুসম্পর্ক থাকে না। পারফরম্যান্সও ওরকম ওঠা-নামার ভেতরে থাকে। অভিজ্ঞতা যখন থাকে ওটা কীভাবে ওভারকাম করতে হয় সেটা জানে। এই ফেসগুলো সবাই পার করে আসছে। যারা ১০-১৫ বছর খেলে তাদের সবারই এমন থাকে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102