ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার দুইজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৪৯ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান এলাকা থেকে ১ হাজার ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ জানুয়ারি) রাতে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো: নারায়গঞ্জের ফতুল্লার পশ্চিম মাজদাইর এলাকার ভাড়াটিয়া লালমনিরহাট জেলার আদিতমারী বিন্নাগারী এলাকার মো. হোসেনের ছেলে সেলিম (৩২) এবং একই এলাকার ভাড়াটিয়া নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুর এলাকার মৃত আ: সাত্তার মিয়ার ছেলে কাওসার মিয়া (৪০)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর গোয়াল বাথান এলাকায় অভিযান চলানো হয়। অভিযানে একটি কাভার্ডভ্যানের ভেতরে আলাদাভাবে ওয়েল্ডিংয়ের ঝালাই করা একটি গোপন টিনের বক্স থেকে ১৫শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় কাভার্ডভ্যান চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকগুলো লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ নেয়া হচ্ছিলো। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত আরো কয়েকজনের নাম উল্লেখ করেছেন। মাদকের উৎস তদন্ত করে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102