ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫০ বছর সাজা হতে পারে সুচির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯ বার পঠিত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী এবং নোবেল জয়ী ব্যক্তিত্ব অং সান সুচির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ এনেছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার। গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে এই অভিযোগ আনে তারা। এ নিয়ে এখন পর্যন্ত সুচির বিরুদ্ধে ১১টি মামলা হলো।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রত্যেক মামলায় সুচির ১৫ বছর করে সাজা হতে পারে। ফলে সব অভিযোগ প্রমাণিত হলে তার ১৫০ বছরের বেশি সাজা হতে পারে।

এক বিবৃতিতে মিয়ানমার জান্তা সরকার জানিয়েছে, নিজ মায়ের নামে দাতব্য সংস্থার জন্য অনুদান সংগ্রহে সাড়ে পাঁচ লাখ ডলার ঘুস নেন সুচি।

ইতোমধ্যে এ নিয়ে মামলা করেছে দেশটির পুলিশ। তবে আদালতে কবে এই বিষয়ে শুনানি হবে তা জানানো হয়নি।

আরও পড়ুন: অনলাইনে জুয়া: মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার

গত বছরের ১ ফেব্রুয়ারি এক ক্যু’তে গণতন্ত্রপন্থী সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের শাসনক্ষমতা গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গৃহবন্দি রয়েছেন তিনি। এরই মধ্যে করোনা প্রটোকল এবং টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের অভিযোগে তাকে ৬ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে

এছাড়া সরকারি গোপনীয়তা লঙ্ঘনসহ আরও কিছু দুর্নীতির অভিযোগে বিচারাধীন রয়েছেন ৭৬ বছর বয়সী নেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102