ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫ জানুয়ারি দেশে ফিরবে বাংলাদেশ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ইনিংস ও ১১৭ রানে হেরেছে। এর চেয়েও বড় ঘটনা টাইগাররা এই প্রথম ট্রফি জিতে ফিরছে। হোক না সেটা যৌথভাবে। তবু তো সিরিজ শেষে ট্রফিতে হাত দিতে পেরেছেন টাইগার ক্যাপ্টেন মুমিনুল হক। সেটাই বা কম কিসে! তা ছাড়া নিউজিল্যান্ড থেকে নিকট অতীতে কোনো দলই টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে ফিরতে পেরেছে! কিন্তু মুমিনুলরা তা পেরেছেন। তারা ম্যাচ শেষে ট্রফি নিয়ে ছবিও তুলেছেন। বাস্তবতার কথা চিন্তা করলে, ছবি ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো।

নিউজিল্যান্ড সফরে মাঠের ক্রিকেট শেষ গেছে গতকাল। তবে ম্যাচ শেষ হলেও নিউজিল্যান্ডে আরও কয়েক দিন থাকতে হবে মুমিনুল-লিটনদের।

বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে গতকাল জানা গেছে, বাংলাদেশ দল ঢাকায় ফিরবে আগামী ১৫ জানুয়ারি শনিবার। দেশে ফেরার ফ্লাইটে চড়ার আগে এই কয়েকটা দিন ছুটি কাটাবেন ক্রিকেটাররা। নিউজিল্যান্ড ঘুরে দেখার সুযোগও পাচ্ছেন তারা। বিশ্রামটা তাদের প্রয়োজনও। কারণ, দেশে ফিরেই যে বিপিএল খেলতে নেমে যেতে হবে সবাইকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102