আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল হচ্ছে লকডাউন। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন প্রধান তথ্য কর্মকর্তা। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলসহ খুলতে পারে শপিংমল। আজ মঙ্গলবার (১৩ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন দেয়া হবে।
তবে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।