ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫ বছর আগের সেই অশ্লীলতার দায় থেকে শিল্পাকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪১ বার পঠিত

অবশেষে ১৫ বছর আগের সেই ঘটনা থেকে অব্যাহতি পেলেন বলিউড নায়িকা শিল্পা শেঠী। ঘটনাটি ২০০৭ সালের। সেদিন রাজস্থানে হাই-প্রোফাইল অনুষ্ঠান চলছিল। আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বড় বড় সব তারকা। হলিউডের সুদর্শন অভিনেতা রিচার্ড গিয়ার ছিলেন সেখানে। সেই অনুষ্ঠানের মঞ্চে সকলের সামনে অভিনেত্রীকে প্রায় জাপটে ধরেই গালে চুম্বন এঁকে দিয়েছিলেন রিচার্ড। শিল্পাও বাধা দেননি।

এ ঘটনায় শিল্পার কপালে জুটেছিল অশ্লীলতার তকমা। দীর্ঘদিন লেখালেখি হয় রিচার্ড-শিল্পাকে নিয়ে। পরে অশ্লীলতার দায়ে শিল্পার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯২, ২৯৩ এবং ২৯৪ ধারায় মামলা দায়ের হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেতকি চাওয়ানের বক্তব্য অনুযায়ী, শিল্পা তার বক্তব্য জানিয়েছেন। পুলিশের রিপোর্ট ও নথির ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের মনে হয়েছে শিল্পার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। ফলে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০৭ সালের এই ঘটনা ঘটার পর একই ধরনের আরো দু’টি মামলা হয় রাজস্থানে। এছাড়া একটি গাজিয়াবাদে। ২০১৭ সালে শিল্পা আর্জি জানান, মামলাটির শুনানি যেন মুম্বাই উচ্চ আদালতে হয়। ২৩৯ ও ২৪৫ ধারা অনুযায়ী আবেদন করেছিলেন শিল্পার আইনজীবী মধুকর ডালভি। অবশেষে মামলা দায়েরের দীর্ঘ ১৫ বছর পর মুম্বাইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জানালেন, এতে শিল্পার কোনো দোষ নেই। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র : টিভি নাইন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102