ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৫ বছর পর সম্পর্কের ইতি টানলেন আমির-কিরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন আমির খান এবং কিরণ রাও। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি। শনিবার দুজনে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন।

আমির খান ও কিরণ রাও দুজনে লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর সফরে আমরা প্রচুর আনন্দ, উচ্ছ্বাস, অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালবাসা এবং শ্রদ্ধার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং একই পরিবারের সদস্য হিসেবে।’

আমির এবং কিরণ জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সব কর্তব্য পালন করবেন তারা। ব্যক্তি জীবনের এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না পেশাগত দিকেও। তাদের কথায়, ‘আমরা একসঙ্গে ছবি করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং আরও অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালবাসি, সেই সব কিছুই একসঙ্গে করব।’

এই সিদ্ধান্তে পাশে থাকার জন্য আমির এবং কিরণ ধন্যবাদ জানিয়েছেন তাদের পরিবারকে। পাশাপাশি, বিবাহবিচ্ছেদকে তাদের সফরের শেষ হিসবে নয়, বরং নতুন এক সফরের শুরু হিসেবে দেখতে অনুরোধ করেছেন অনুরাগীদের।

২০০৫ সালে গাটছাড়া বাঁধেন আমির এবং কিরণ। এরপর ২০১১ সালে সারোগেসির সাহায্যে ছেলে আজাদ রাও খান জন্ম নেয়। তবে হুট করে কেন বিবাহ বিচ্ছেদ করছেন সে সম্পর্কে কিছু জানাননি আমির বা কিরণ।

kalerkantho

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102