ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬০০ লিটার ডিজেলসহ চোরাকারবারি আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৭ বার পঠিত

কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ সাইফুল ইসলাম রনি নামে চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সিপিসি ২।

রোববার (১৪ আগস্ট) সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং চোরাই ডিজেল পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারি সাইফুল ইসলাম রনি (১৯) জেলার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের মো. শাহআলমের ছেলে।

র‌্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত রনি তেল সংঘবদ্ধ তেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো থেকে এবং দূরপাল্লার ভারি যানবাহনগুলো রাতে চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সে সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ডভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

রনির বিরুদ্ধে জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102