ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬০ ইউপিতে চলছে ভোটগ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭ বার পঠিত

তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৪৪ প্রার্থী জয়ী হয়েছেন। এদিন ১৬১ ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও সোমবার অনুষ্ঠিত ইউপি ও পৌর নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকছে না।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী টহলে রয়েছে। তবে রাজনীতির মাঠে প্রধান বিরোধীদল বিএনপি এ নির্বাচনে প্রার্থী না দেওয়ায় নির্বাচন খানিকটা নিরুৎপাত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এলাকায় টহলে রয়েছে, মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিট্রেট। সোমবার অনুষ্ঠিতব্য ১৬১টি ইউপির মধ্যে ১২টি ইউপি, ৯টি পৌরসভাসহ স্থানীয় সরকারের অন্যান্য যেসব নির্বাচন হচ্ছে সেগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

তবে এরই মধ্যে, বাগেরহাটের মোংলা উপজেলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রার্থীর লোকজনের সহিংসতায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার নাম ফাতেমা বেগম (৭০)। এ সময় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী মতিয়ার রহমান মোড়ল ও তার দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

এদিকে আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মাঠের রাজনীতির প্রধান বিরোধী দল বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হওয়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া এলাকাগুলোর মধ্যে বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাটের ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। অন্যগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোটে লড়ছেন।

বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে করোনা পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। সোমবার দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১টি ইউনিয়নে ভোট নেয়া হবে। ১৬৭টি ইউপির ভোট স্থগিত হলেও চেয়ারম্যান পদে প্রার্থীদের মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট এ মুহূর্তে অনুষ্ঠিত হবে না বলে ইসি সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, প্রথমধাপে দেশের ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২১ জুন স্থগিত ইউপির মধ্যে ২০৪টির ভোটগ্রহণ করা হয়। সোমবার ২০ সেপ্টেম্বর হবে ১৬১টি ইউপির। দেশে ৪ হাজার ৫৭১ টি ইউনিয়ন পরিষদেও মধ্যে ইতোমধ্যে মেয়াদউত্তীর্ণ হওয়া হাজার খানের ইউপিতে ডিসেম্বরের মধ্যে এবং বাকিগুলো কয়েক ধাপে ভোট নেয়া হবে বলে নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102