ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

নীলফামারী সদরের কুন্দুপুকুর মাজারের পাশের কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে বলে জানান মাজারের খাদেমসহ স্থানীয়রা। বিষয়টি বুধবার ফজরের নামাজের সময় মাজার মসজিদের মুসল্লিদের নজরে এলে এই নিয়ে তোলপাড় শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, মাজার সংলগ্ন কবরস্থানে বুধবার সকালে ১৬টি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে কবরগুলোতে দাফনের কাপড় পাওয়া গেলেও কঙ্কাল খুঁজে পাওয়া যায়নি। এতে করে ধারণা করা হচ্ছে, ওই রাতেই এসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।

ওই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের আশরাফুল হক বলেন, ‘সকাল ১০টার দিকে কবরস্থানে এসে আমার বাবার কবরটা খোঁড়া দেখতে পাই। প্রথমে ধারণা করেছিলাম, শেয়াল বা কুকুর খুঁড়েছে। পরে দেখতে পাই, বেশ কয়েকটা কবরের একই অবস্থা। খবর পেয়ে, অনেকেই ছুটে এসে দেখেন এমন ১৭টি কবর খোঁড়া রয়েছে। তবে একটি কবর থেকে কঙ্কাল নিয়ে যায়নি।’

নীলফামারী পৌরসভার দক্ষিণ হারোয়া গ্রামের মো. ফারুক ইসলাম (৩৬) বলেন, ‘এক বছর আগে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে আমার ভাতিজি আরিফা (১২) মারা গেলে তাকে সেখানে দাফন দেওয়া হয়। আজ সকালে কঙ্কাল চুরির খবর পেয়ে এসে দেখি, কবরটি খোঁড়া হয়েছে। কিন্তু তার কঙ্কালটি নিয়ে যায়নি। আমরা দেখার পর আবারও মাটি দিয়েছি।’

একই গ্রামের আব্দুর রাজ্জাক (৪৬) বলেন, ‘আমার বড় ভাই আজাহার আলী এবং বোন জিন্নাহ খাতুনের কবরে কঙ্কাল খুঁজে পাওয়া যাচ্ছে না। চোরেরা ওই কঙ্কাল দুটি নিয়ে গেছে। স্থানীয়দের খবরে, পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

কুন্দপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মঙ্গলবার রাতে ঝড়-বৃষ্টি ছিল। এই সুযোগে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এসে দেখে গেছে। মাজার কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কতটি কঙ্কাল চুরি হয়েছে, সেটি না দেখে বলা সম্ভব না।’

তিনি বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্যমতে সেখানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনাটি ঘটতে পারে। পুলিশ তদন্ত করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’

নীলফামারী সদর থানার ওসি মো. আব্দুর রউফ বলেন, ‘সেখানে পুলিশের এক কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পুলিশ যাওয়ার আগেই কবরের দাবিদাররা খোঁড়া কবরগুলো মাটি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কঙ্কাল চুরি গেছে এমন কেউ কিছু বলেননি। এ বিষয়ে লিখিত কোনও অভিযোগও কেউ করেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102