ads
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে তামিমের যত অর্জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৫০ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

১৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে বাংলাদেশের অনেক ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তামিম। ওপেনিং পজিশনে ক্যারিয়ারের প্রায় সবটুকু সময়ই নিজের স্থান ধরে রেখেছেন তিনি। দলের দুঃসময়ে ব্যাট হাতে দলকে বিপদমুক্তও করেছেন বহুবার। দীর্ঘ এই আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে তামিম বাংলাদেশকে দিয়েছেন অনেক কিছুই।

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ২৪১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩৬.৬২ গড়ে ৮৩১৩ রান করেছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে তামিমের শতক রয়েছে ১৪টি, যেখানে অর্ধ-শতক ৫৬টি।

টেস্ট ক্রিকেটেও বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিয়েছেন তামিম। ৭০ ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন তামিম। সেঞ্চুরি ১০টি ও ফিফটি ৩১টি। এই সংস্করণে টাইগারদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ও সেঞ্চুরি করেছেন তামিম।

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে ১৭০১ রান করেছেন তামিম। টি-টোয়েন্টিতে টাইগারদের পক্ষে একমাত্র শতক রয়েছে এই তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102