ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ বছর পর বাধাহীন কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ঢল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত
শেরপুরে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে উৎসবমুখর পরিবেশে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। টানা ১৬ বছর পর বাধাহীন এই কর্মসূচিতে ঢল নামে নেতাকর্মীদের। তারুণ্যের স্লোগানে মুখরিত হয় শেরপুর।

১ জানুয়ারি বুধবার সকালে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে তাদের নেতৃত্বে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এছাড়াও জেলা ছাত্রদলের আয়োজনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

অন্যদিকে থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন আহমেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফের নেতৃত্বে শহরের নিউমার্কেট চত্বর থেকে পৃথক আরো একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয় । এ সময় ছাত্রদলের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102