ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি ফেরত পেলেন মুফতি ছাইফুল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৩ বার পঠিত

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুপ্রাচীন শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে মুফতি এ.কে.এম ছাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত
করেছেন।

তিনি জানান, এবার ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মুফতি এ.কে.এম ছাইফুল্লাহ।

এ বিষয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।

সভায় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোছ. মুস্তারী কাদেরী, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের মেজর রায়হান, জেলা
বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ আদালতের জিপি অ্যাডভোকেট জালাল মো. গাউস, পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন, জেলা গণঅধিকার
পরিষদের নেতা অভি চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল খায়ের মোহাম্মদ নূরুল্লাহ টানা ৩০ বছর শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৩ সালে বার্ধক্যের কারণে এ দায়িত্ব থেকে তিনি সরে যান। ২০০৪ সাল থেকে তার ছেলে আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমামতি করেন। ২০০৯ পর্যন্ত দায়িত্ব পালন করার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাইফুল্লাহকে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়। পরে ইমামতির দায়িত্ব পান ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। পতিত আওয়ামী সরকারের সময় থেকে শোলাকিয়া ঈদগাহের ইমাম ছিলেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। ১৬ বছর পর শোলাকিয়া ঈদগাহের সাবেক ইমাম মুফতি এ.কে.এম ছাইফুল্লাহকে শোলাকিয়া ঈদগাহের ইমাম হিসেবে পুনর্বহাল করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102