ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

বীর মুক্তিযাদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের মুক্তিযাদ্ধা সনদ বাতিল করা হয়েছে। গত ১৪ জুন এ সংক্রান্ত এক গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ১৭ জনের মুক্তিবার্তা/গেজেট বাতিল করা হয়।

গেজেটে বলা হয়েছে, ‘খ’ ও ‘গ’ তালিকার আপিল নিষ্পত্তিকালে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত না হওয়ায় ১৭ জনের লাল মুক্তিবার্তা/গেজেট বাতিল করা হলো।

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা হলেন—গাজীপুরের শ্রীপুরের মো. আ. বাতেন মুন্সী, কে এইচ নাজির আহমেদ মুক্তার ও মো. আ. কাদির মণ্ডল; গাজীপুর সদরের মো. মোফাজ্জল হোসেন, মতিউর রহমান ও মো. নুরুল হক; গাজীপুরের কাপাসিয়ার মো. জমির আলী, মো. সুলতান উদ্দিন ও মো. রেহান উদ্দিন।

তালিকায় আছেন কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জের মো. আবু বাক্কার ছিদ্দিক; নরসিংদীর বেলাবোর নুরুল হক, পলাশের মো. কামরুল হোসেন মোল্লা ও মেজবাহ উদ্দিন সিকদার; মনোহরদীর মো. হারুন মিয়া এবং হবিগঞ্জ নবীগঞ্জের মো. সিরাজুল ইসলাম খান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102