ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৭ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, সন্ধান চেয়ে স্বামীর জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে বাসা থেকে নিখোঁজ হয়েছেন সেলিনা (৩৫) নামের এক গৃহবধূ। ১৭ দিন ধরে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।

রোববার (২৭ আগস্ট) নিখোঁজ হওয়ার ১৭ দিন হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই গৃহবধূর স্বামী মোস্তফা ইসলাম।

এর আগে ১১ আগস্ট নিখোঁজ হন ওই গৃহবধূ। নিখোঁজ হওয়ার পর দুদিন খোঁজাখুঁজি করে না পেয়ে ১৩ আগস্ট ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মোস্তফা।

মোস্তফা ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার বাসিন্দা।

মোস্তফা জানান, ১৪ বছর আগে সদর উপজেলার নারগুণ ইউনিয়নে ফেসাডাঙ্গীর আব্দুল রহমান বিহারুর মেয়ে সেলিনাকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে ১২ ও চার বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার দিন কাজের প্রয়োজনে তিনি বাইরে ছিলাম। ফিরে এসে দেখেন তার স্ত্রী বাসায় নেই। বড় মেয়েকে জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারিনি। প্রতিবেশীর বাসায় গিয়েছেন ভেবে তেমন চিন্তিত ছিলেন না। তবে রাতেও স্ত্রী ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে খোঁজ করে কোথাও পাননি।

ঠাকুরগাঁও সদর থানা সূত্রে জানা যায়, এ ঘটনার তদন্তভার ছিল উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার রহমানের কাছে। পরে তিনি পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি হন। তিনি এ ঘটনার কাগজপত্র থানায় জমা দিতে দেরি করায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ফলে নিখোঁজ গৃহবধূর বিষয়ে তদন্তের কোনো অগ্রগতি পুলিশের কাছে নেই।

তবে দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির।

তিনি বলেন, এরই মধ্যে এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি। খুব শিগগির গৃহবধূ নিখোঁজের রহস্য বের করবে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102