ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৭ দিন বন্ধের পর সারা দেশে শুরু হলো গণপরিবহন চলাচল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ২৫ বার পঠিত

সারা দেশে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলতে শুরু করেছে। করোনা সংক্রমণের বিস্তারের কারণে ১৭ দিন বন্ধ থাকার পর অর্ধেক যাত্রী আর বর্ধিত ভাড়া নিয়ে গতকাল বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে চলতে শুরু করে গণপরিবহন।

আগামীকাল শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সব ধরনের গণপরিবহন চালু থাকবে। এসব গণপরিবহনে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করাসহ সব ধরনের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে বলা হয়েছে।

এর আগে গতকাল বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। এই এক সপ্তাহ সারা দেশে ৩৮ জোড়া আন্ত নগর ও ১৯ জোড়া লোকাল ট্রেন চলাচল করবে। অর্ধেক আসনের শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি করা হচ্ছে। ট্রেন চলাচলের ব্যবস্থা পরিদর্শনের জন্য আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

আজ থেকে বেসরকারিভাবে বিভিন্ন রুটে ৭০টি লঞ্চ ও স্টিমার ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে। এ ছাড়া বিআইডাব্লিউটিসির আওতায় চারটি স্টিমার ও ৫৩টি ফেরি চলাচল করবে। গতকাল নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ‘সব নৌযানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। মাস্ক ছাড়া নৌবন্দর এলাকায় ও লঞ্চে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বিভিন্ন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

আজ শিমুলিয়া ঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রীর নতুন দুটি ফেরি উদ্বোধন করার কথা রয়েছে।

গতকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষ বাসের অগ্রিম টিকিট নেওয়া শুরু করে। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো খোলা হয়েছে। ফরিদপুরগামী গোল্ডেন পরিবহন কাউন্টারে মজিবর রহমান নামের একজনকে দেখা যায় অগ্রিম টিকিট দিচ্ছেন।

মজিবর রহমান বলেন, ‘পরিচিত অনেকে ফোনে টিকিট বুক করছেন, আবার অনেকে এসে টিকিট নিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুসারে ৬০ শতাংশ ভাড়া অতিরিক্ত নিয়ে দুই আসনে এক যাত্রী হিসেবেই টিকিট বিক্রি করা হচ্ছে।’

হানিফ পরিবহন কাউন্টারেও দেখা যায়, অনেকে এসে অগ্রিম টিকিট নিচ্ছেন। গাইবান্ধাগামী যাত্রী আব্দুস সবুর বলেন, ‘১৮ তারিখ সকালে বাড়িতে যাব, সে হিসাবে টিকিট নিয়েছি। দুই আসনে এক যাত্রী হিসেবে ভাড়া নিয়েছে।’

গত ২৮ জুন থেকে সীমিত এবং ১ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ শুরুর দিন থেকেই বন্ধ ছিল গণপরিবহন চলাচল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102