ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৭ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে ধর্ষণের ঘটনায় করা মামলায় ১৭ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর অদূরে সাভারের গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০০৬ সালে রংপুরের মিঠাপুকুর থানা এলাকায় এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন নূর মোহাম্মদ। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামি পালিয়ে যান। ওই ঘটনায় নূর মোহাম্মদকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর স্বামী।

মামলার বিচার কার্যক্রম শেষে ২০২২ সালের ২৬ জুন আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রায় ঘোষণার সময় আত্মগোপনে থাকা নূর মোহাম্মদকে বুধবার (৮ ফেব্রুয়ারি) সাভার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে চট্টগ্রাম, রাজধানীর গেন্ডারিয়া, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102