ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ই মার্চ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফৌজদারহাট যানচলাচল বন্ধ থাকবে দেড় ঘন্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৫ বার পঠিত

শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের জন্য আগামী ১৮ মার্চ (শুক্রবার) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘন্টার জন্যে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কালুশাহস্থ ফকিরহাট এলাকায় মহাসড়কের উপর নির্মিত স্টিল ফুটওভার ব্রিজে ডেকবিম স্থাপনের জন্য দেড় ঘন্টার জন্যে সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

সোমবার (১৪ মার্চ) এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বিকল্প রোড হিসেবে জরুরি যাতায়াতকারীদের চট্টগ্রাম পোর্ট এক্সেস রোড ফৌজদারহাট এবং বায়েজিদ- ফৌজদারহাট লিংক রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন তিনি।

এদিকে এত দীর্ঘসময় অতি ব্যস্ততম মহাসড়ক বন্ধ থাকলে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে বিশাল যানজট সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, যাত্রী ও গাড়ি চালকরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধের কারণে জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102