ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ দিনের মাথায় পদ্মা সেতুর পিলারে ফের ফেরির ধাক্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফের পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে রো রো ফেরি। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রো রো ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ১৮ দিনের মধ্যে পদ্মা সেতুর পিলারে দুই বার ধাক্কা দেওয়ার ঘটনা ঘটল।

বিআইডব্লিউটিসির মেরিন অফিসার আহাম্মদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধাক্কা খাওয়ার পর ফেরিতে থাকা একটি পণ্যবাহী ট্রাক অপর দুটি প্রাইভেট কারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকার ২টি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধাক্কা খেয়ে ফেরির তলায় ফাটল দেখা দিয়েছে। ফেরিটি এখন লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ২ নম্বর ফেরি ঘাটে রয়েছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মুল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতুর ১০ নাম্বার পিলারে ফেরির ধাক্কা লাগার খবর শুনেছি। আমাদের লোক এর মধ্যে ঘটনাস্থলে গিয়ে ধাক্কা লাগা পিলারের পর্যবেক্ষণ করেছে। খবর পেয়েছি আগের ধাক্কা লেগে ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপে যতটুকু কংক্রিট উঠে গিয়ে ছিল এবার তার থেকে কম ক্ষতি হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ব্যাপারে আইনানুগ বা অন্য কোনো ব্যবস্থা নেয়ার এখনো কোন নির্দেশনা পাইনি।

উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামের রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পর পরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। ঘটনার তদন্তে ওই দিনই ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি।

তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান ও সুকানি সাইফুল ইসলামের দায়িত্তহীনতা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102