ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ বছর পর ফেসবুকে মেয়েকে খুঁজে পেলেন বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

ঢাকায় বেড়াতে এসে ১৮ বছর আগে নিখোঁজ হওয়া তানিয়া ফেসবুকের কল্যাণে পরিবারের সন্ধান পেয়ে স্বামী সন্তানসহ বাবার বাড়ি ফিরেছে।

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র হাজী কামাল হোসেন শেখ জানান, তানিয়া আক্তারকে (২৫) স্বামী সন্তানসহ গত ১২ জানুয়ারি বাড়িতে ফিরিয়ে আনেন বাবা সুন্দর আলী সিকদার।

তানিয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সুন্দর আলী সিকদারের মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।

তানিয়ার বাবা বলেন, তানিয়ার বয়স যখন ৬ বছর তখন তাকে ঢাকা বেড়াতে নিয়ে যাই। আমার বোনের বাসায় তাকে রেখে আমি গ্রামে চলে আসি। আমি আসার সময় তানিয়া আমার পিছু পিছু বাসা থেকে বাইরে এসে নিখোঁজ হয়। এ ঘটনায় আমি তেজগাঁও ও কোটালীপাড়া থানায় জিডি করে পত্র-পত্রিকায় বিজ্ঞাপনসহ মাইকিং করি। এর পরও তানিয়াকে খুঁজে পায়নি।

গত ৮ জানুয়ারি ফেইসবুকে তানিয়ার ছোট বেলার ছবি ও সঙ্গে আমার, স্ত্রী, ছেলে ও মেয়েদের নাম দেখে কোটালীপাড়ার ইমরান ঘরামীর স্ত্রী পলি খানম আমাকে বিষয়টি জানায়। তিনি ফেসবুক থেকে আমার জামাতার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং ওই দিন রাতে মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলে আমার মেয়ের সন্ধান পাই। পরের দিন আমরা ঢাকা যাই।

সুন্দর আলী আরও বলেন, জামাই ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনে করে আমাদের আখাউড়া নিয়ে যায়। পরে ১২ জানুয়ারি মেয়ে-জামাই, নাতি, নাতনি, বেয়াই ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে কোটালীপাড়ার গ্রামের বাড়িতে আসি। হারানো মেয়েকে এভাবে ফিরে পাব তা কোনো দিনই ভাবিনি।

২০১৫ সালে তানিয়াকে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভার শান্তিনগর এলাকার সুরুজ মিয়ার ছেলে কাঠ ব্যবসায়ী আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দেন।

তানিয়া জানান, কলাবাগান মসজিদের ইমাম রিপন মিয়া আমাকে সংসদ ভবন এলাকা থেকে উদ্ধার করে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় রায়তলা গ্রামে নিয়ে যান এবং নিজ সন্তানের স্নেহে লালন পালন করে বিয়ে দেন।

তানিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, বিয়ের পর থেকে তানিয়ার মা-বাবাকে খুঁজে পেতে অনেক চেষ্টা করছি। পরে ফেসবুকে তানিয়ার ছোট বেলার ছবি পোস্ট করি। এ সূত্রধরে তানিয়ার বাবা-মা তার সন্ধান পাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102