ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৮ মার্চ নেপাল যাচ্ছে ফুটবল দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য শনিবার থেকেই ক্যাম্প শুরু করছে জাতীয় ফুটবল দল। ১৮ মার্চ কাঠমাণ্ডুর বিমান ধরার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুশীলন করবেন সাদ-বিপলুরা। জামাল ভূঁইয়াকে কলকাতা মোহামেডান ছাড়ছে ১৮ মার্চেই। সে ক্ষেত্রে তিনি ঢাকা হয়ে নেপাল যাবেন নাকি কলকাতা থেকেই, সেটি এখনো চূড়ান্ত হয়নি।

মার্চের এই ফিফা উইন্ডোতে জামালকে পেতে আগেই কলকাতার ক্লাবটিকে চিঠি দিয়ে রেখেছিল বাফুফে। পরশুই কলকাতা মোহামেডান থেকে নিশ্চিত করা হয়েছে যে নেপালে প্রথম ম্যাচের চার দিন আগে তারা বাংলাদেশ অধিনায়ককে ছাড়ছে। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে নেপালে তিন দলের লিগ পর্বে খেলা হবে ২৩, ২৫ ও ২৭ মার্চ। কার খেলা কবে, তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। লিগের শীর্ষ দুই দল ২৯ মার্চ মুখোমুখি হবে ফাইনালে।

বাংলাদেশ দলের কোচিং স্টাফ তালিকায় গোলরক্ষক কোচ ও ট্রেনার যোগ হচ্ছেন। কাতারে বিশ্বকাপ বাছাই পর্বে দলের সঙ্গে থাকা গোলরক্ষক কোচ লেস ক্লিভলি এবং ফিটনেস কোচ ইভান রাজলগ দলের সঙ্গে যোগ হচ্ছেন এর মধ্যে। অস্ট্রেলিয়ায় থাকা রাজলগ ঢাকার ক্যাম্পেই যোগ দেবেন, গোলরক্ষক কোচ ক্লিভলির যুক্তরাজ্য থেকে সরাসরি নেপাল যাওয়ার সম্ভাবনা বেশি। ভিসা নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইটেই নেপাল যাচ্ছে জাতীয় দল। নেপালে পৌঁছে করোনা পরীক্ষায় নেগেটিভ ফুটবলাররা সরাসরিই মাঠে নেমে পড়তে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102