ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৯০ আসনের বিপরীতে জবিতে ৫৩৩১ জনকে সাক্ষাৎকারের আহ্বান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২০-২১ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে শূন্য আসন থাকা সাপেক্ষে বিভিন্ন ইউনিটে দ্বিতীয় বারের মতো সাক্ষাৎকারের আহ্বান করা হয়েছে।

এ (বিজ্ঞান) ইউনিটে ১৭১টি আসনের বিপরীতে ৭৬৫২ থেকে ১২০০০ পর্যন্ত মোট ৪৩৪৮ জন এ ছাড়া বি (মানবিক) ইউনিটে মাত্র ১৯টি আসনের বিপরীতে ২৫১৭ থেকে ৩৫০০ পর্যন্ত মোট ৯৮৩ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। দুই ইউনিটে ১৯০টি আসনের বিপরীতে সর্বমোট ৫৩৩১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ এবং বি ইউনিটে বিভিন্ন বিভাগে বিদ্যমান শূন্য আসনসমূহ মেধাক্রমের ভিত্তিতে পূরণের জন্য পুনরায় সাক্ষাৎকারের আহ্বান করা হচ্ছে। সাক্ষাৎকারে উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রমানুসারে আসন শূন্য থাকা সাপেক্ষে বিষয় বরাদ্দ দেওয়া হবে। মেধাক্রম ভুক্ত শিক্ষার্থীদের নির্ধারিত স্থান ও সময়সূচি অনুযায়ী Acknowledgement Slip এবং সাক্ষাৎকারের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করে নিয়ে আসতে হবে। এ ইউনিটে ৭৬৫২-১২০০০ এবং বি ইউনিটে ২৫১৭-৩৫০০ পর্যন্ত সাক্ষাৎকারের আহ্বান করা হয়েছে।

উক্ত মেধাক্রমধারী শিক্ষার্থীরা আগামী ৩রা মার্চ (এ ইউনিট) কেন্দ্রীয় অডিটোরিয়াম (বি ইউনিট) নতুন একাডেমিক ভবনের ৯ম তলা আইন বিভাগে সকাল ৯:০০ থেকে দুপুর ২:০০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

বিষয় ভিত্তিক শূন্য আসন হলো, ভূগোল ও পরিবেশ ১৯, মনোবিজ্ঞান ৩৪, ইতিহাস ০৯, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ০৯, ইসলামিক স্টাডিজ ১০ (মানবিকের ১৯), দর্শন ২০, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ০৬, ইংরেজি ভাষা ০৮, রাষ্ট্রবিজ্ঞান ০৫, সমাজবিজ্ঞান ১০, সমাজকর্ম ১০, নৃবিজ্ঞান ০৯, গণযোগাযোগ ও সাংবাদিকতা ০২, লোকপ্রশাসন ০২, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ০১, ম্যানেজমেন্ট স্টাডিজ ১১, মার্কেটিং ০৬ টি।

সাক্ষাৎকারের পর বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ওই দিন বিকেল ৫টায়। এরপর থেকে মনোনীত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবে। ফি জমা দেওয়ার শেষ সময় ৬ই মার্চ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তির জন্য নবম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এবারের সাক্ষাৎকারের পর দশম মেধা তালিকা প্রকাশ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামী ৮ই মার্চ হতে তাদের ক্লাস শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102