ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় গোয়েন্দা বাহিনীর পরামর্শেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে করোনার টিকা নিচ্ছেন না।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে।’ বঙ্গবন্ধু ভারতীয় গোয়েন্দা বাহিনীর কথা সবসময় শুনতেন না বলেই সমস্যা দেখা দিয়েছিল।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন প্রধানমন্ত্রীকেও অন্তরীণ করে রেখেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। তারাই প্রথমে টিকা নেওয়া থেকে বিরত রাখছে প্রধানমন্ত্রীকে।

বেসরকারিভাবে টিকা আমদানি হলে সরকারি টিকা চুরি হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করছে।

ডা. জাফরুল্লাহ বলেন, টিকা আমদানির জন্য বিনা টেন্ডারে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এটা ঠিক হয়নি। মাত্র ২ কোটি টাকার জন্য বেগম জিয়া সাজা খাটছেন, এক হাজার ২০০ কোটির হিসাবও তো একসময় সামনে আসবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102