ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৯ পুলিশ কর্মকর্তার ডিআইজি পদে পদোন্নতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (গ্রেড-৪) পদে পদোন্নতি।

বুধবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার নৌ পুলিশ ইউনিটের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শফিকুল ইসলাম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মোহাম্মদ বরকতুল্লাহ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. শামসুল আলম, ঢাকার হাইওয়ে পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাহীল বাকী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. জামিল হাসান, ঢাকার শিল্প পুলিশ ইউনিটের পুলিশ সুপার সানা শামীনুর রহমান, কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুর রহমান, পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।

পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. ওয়ালিদ হোসেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিয়া মাসুদ করিম, রংপুরের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. মেহেদুল করিম, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমদ, পুলিশের চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদার এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. এনামুল হক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102